ট্রাম্পের হুমকির পরই তেহরানে একাধিক বিস্ফোরণ

সিলেটের সময় ডেস্ক :

 

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে শনিবার (২৮ জুন) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।

এর আগে ১২ দিনের সংঘাত শেষে গত ২৪ জুন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরাইল যেকোনো সময় হামলা চালাতে পারে।

এ বিভাগের অন্যান্য