সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যাসে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল ১০টায় কুরআন তিলোয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মহাসমাবেশ। দুপুর ২টায় এই কর্মসূচির মূল পর্ব শুরু হবে।
এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মহাসমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন দাবিতে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে দলটি।
