নববধূর সাজপোশাক পছন্দ না হওয়ায় বরপক্ষকে পিটুনি
ভোলা সদর উপজেলায় নববধূর জন্য আনা সাজপোশাক পছন্দ না হওয়ায় বর পক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
