পাপারাজ্জিরা সুহানার ছবি তুলতেই ক্ষিপ্ত গৌরী
গৌরীর মা এখনো দিল্লিতেই থাকেন। যে কারণে এই শহরে নিয়মিত যাতায়াত করা হয় শাহরুখপত্নীর। সম্প্রতি কন্যা সুহানাকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন গৌরী খান। জরুরি কাজও ছিল সেখানে।
এ সময় গৌরীকে বলতে শোনা যায়, ‘প্লিজ, আমার মেয়ের ছবি তুলবেন না’।
প্রসঙ্গত, জন্মস্থান দিল্লিতে গৌরী খান ডিজাইনস এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখপত্নী। তিনি গৌরী খান ডিজাইনসের কর্ণধার। পাশাপাশি একাধিক অভিনয়শিল্পীর বাড়ির ডিজানাইরও তিনি।
শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ ইন্টারটেইনমেন্টেরও আংশিক মালিকানা তার। তাদের প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হয়েছে ‘ম্যায় হু না’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো বাণিজ্যিক হিন্দি ছবি।
