ভূঞাপুরে উদ্ধার করা ১১ মর্টারশেল যমুনা নদীতে বিস্ফোরণ

সিলেটের সময় ডেস্ক :

 

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন ১১টি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধারের পর বিস্ফোরিত করানো হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নলিন এলাকায় যমুনা নদীতে মর্টার শেলগুলো বিস্ফোরণ ঘটায় সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম ও সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওসি একেএম রেজাউল করিম জানান, বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত ১১টি মর্টারশেল উদ্ধার করে সেনাক্যাম্পে পাঠানো হয়েছিল।

পরে সেগুলো আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নলিন এলাকার যমুনা নদীতে বিস্ফোরিত করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, ১১ টি মর্টারশেল বিস্ফোরিত করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে মর্টারশেলগুলো দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানালে মর্টারশেলগুলো এক নজর দেখতে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়।

এ বিভাগের অন্যান্য