হালুয়াঘাটে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ময়মনসিংহের হালুয়াঘাটে নদীর পানিতে ডুবে সিনান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকায় কংস নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনান একই এলাকার মো. মোনায়েম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে শিশুটিকে ঘরে রেখে মা খাবার খাচ্ছিলেন।
