গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে আজ জাতিসংঘে ভোট হতে পারে

আন্তর্জাতিক ডেস্কঃ

 

গাজা যুদ্ধ পরিস্থিতি বন্ধ করতে আজ (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ খসড়া প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হতে পারে। ওই খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। প্রস্তাবে সব পক্ষকে তা মেনে চলতে বলা হয়েছে।

জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১০ জন নির্বাচিত সদস্য এই প্রস্তাব উত্থাপন করেছেন। কূটনৈতিক সূত্র জানায়, প্রস্তাবটি গৃহীত হতে হলে কমপক্ষে ৯টি দেশের সমর্থন প্রয়োজন, এবং পাঁচটি স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স—এর কেউই ভেটো প্রদান করতে পারবে না।

রয়টার্স-এর প্রাপ্ত খসড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, হামাসসহ অন্যান্য গোষ্ঠীর হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে সব ধরনের বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপদে ও বাধাহীনভাবে সাহায্য বিতরণ করতে পারে।

বিশ্ব সম্প্রদায়ের নজর এখন এই ভোটের দিকে। কারণ, এটি শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং গাজায় মানবিক বিপর্যয় নিরসনের জন্য একটি সম্ভাব্য পথ হতে পারে।

এ বিভাগের অন্যান্য