সাবিলার ভয় দূর করেছেন শাকিব নিজেই
মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব-সাবিলার ‘তাণ্ডব’ ঘিরে ইতিমধ্যে ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠে গেছে। এরই মধ্যে মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান। ‘লিচুর বাগান’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো নাচলেন সাবিলা নূর।
‘তাণ্ডব’ মুক্তির আগে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর।
সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই।
রায়হান রাফির পরিচালনায় তাণ্ডবে শাকিব-সাবিলার সঙ্গে আরো অভিনয় করেছেন জয়া আহসান। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’।
