জামায়াতের প্রতীক ও নিবন্ধন ইস্যুতে কী সিদ্ধান্ত নেবে ইসি, জানা গেল
আপিল বিভাগের রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ এখনো পাইনি। পাওয়ার পরই আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী করা নিয়ে নিয়ে উচ্চ আদালতের রিট খারিজ হয়েছে। সে বিষয়েও এখন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছেন উচ্চ আদালত।
