নারীকে লাথি মারা সেই যুবক গ্রেপ্তার
সিলেটের সময় ডেস্ক :
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে ভাইরাল হওয়া জামায়াতের বহিষ্কৃত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার বিকেলে চট্টগ্রামের নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, পুলিশের করা দ্রুত বিচার আইনের মামলায় আকাশকে আদালতে পাঠানো হয়েছে।
