সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টার পর তৃতীয় দিনের মতো কাজ বন্ধ করে সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।
‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে আন্দোলন হচ্ছে সচিবালয়ে। সেখানে এক সমাবেশে নেতারা আজকের মধ্যেই এই আইন বাতিলের দাবি জানান।
কর্মকর্তা-কর্মচারীর অবস্থানে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
