আগামী ২৪ ঘন্টায় যেমন থাকবে সিলেটর আবহাওয়া

সিলেটের সময় ডেস্ক :

 

আগামী ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলের প্রকৃতি কেমন আচরণ করতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময়টাতে বজ্র ও বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এদিকে দেশের ১২ জেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (২৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুকে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, পাবনা, নাটোর, টাঙ্গাইল, গাজীপুর, কুষ্টিয়া, যশোর, গোপালগঞ্জ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার চেয়েও বেশি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এমনকি বজ্রপাতও হতে পারে।

তাই এরকম পরিস্থিতে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।

এদিকে, সিলেটসহ দেশের আট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য