পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে জালিয়াতি, সতর্কতা জারি
একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় কল করছে অসাধু চক্র। এ বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ।
আজ শনিবার পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘+৮৮০১৩৩৬৬৯৭৯৩১ এই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় কল করছে একটি অসাধু চক্র।
