বাড়িতে ঢুকে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে ইসরায়েল।বিমান হামলার পাশপাশি স্থল অভিযানেরও খবর মিলেছে। জানা গেছে, গাজার পূর্বাঞ্চলীয় সুজােইয়া এলাকায় বাড়িতে ঢুকে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তাদের মধ্যে শিশুও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই হামলায় নারী ও শিশুসহ অনেকে আহতও হয়েছেন। হতাহতদের আল-আহলি বাপপিস্ট হাসপাতালে নেওয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের যোদ্ধারা ইসরাইলি সীমান্তে অভিযান চালায়। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ওই হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের পরবর্তী বোমাবর্ষণ ও স্থল আক্রমণে কমপক্ষে ৫০ হাজার ২১ জন নিহত হয়েছে।

এরপর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৫ মাসেরও বেশি সময় পর জানুয়ারিতে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে গত মঙ্গলবার হঠাৎ করেই হামলা শুরু করে ইসরায়েল।  এক দিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করে তারা। ২০২৩ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা ছিল ইসরায়েলের।

এ বিভাগের অন্যান্য