মেহেদি না দিলে আমার কাছে ‘ঈদ’ লাগে না : তিশা
ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি ঈদে শোবিজাঙ্গনও থাকে সরগরম। দেখা যায় অভিনয়শিল্পীদের ধুম ব্যস্ততা।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক কথোপকথনে তিশা ঈদ আয়োজনে নিজের ভালো লাগা ও ব্যস্ততা নিয়ে কথা বলেন। ঈদে রূপচর্চা কেমন হয় সে প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি যেটা করি ঈদের আগে অফকোর্স ট্রাই করি একটা ফেসিয়াল নেওয়ার। কারণ আমরা টানা শুটিংয়ে থাকি এবং স্কিনের ওপর সব ধকল যায়। সো আমি ট্রাই করি ফেসিয়ালটা করার।
