নগরীতে ৩ মামলার আসামি এবার ইয়াবাসহ ধরা
সিলেটের সময় ডেস্ক :
সিলেট নগরীতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত সোয়া ১২টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ সোবহানীঘাট-বন্দরবাজার রোডের মহাজনপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রিপন মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগরের সাউথপাড়ার গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। সে বর্তমানে সিলেটের শাহপরাণ থানার বালুর চর এলাকায় বসবাস করছে। অভিযানে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে গ্রেফতারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে, কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা (এফআইআর নং-৩৫, তারিখ-১৯ নভেম্বর ২০২৪), এয়ারপোর্ট থানায় চুরি ও সংরক্ষণ আইনের মামলা (এফআইআর নং-৬, তারিখ-৮ জানুয়ারি ২০২৪) এবং শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-২২, তারিখ-২০ মে ২০২৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
