দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ৩ আসামি গ্রেপ্তার
সিলেটের সময় ডেস্ক :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ পৌরসভার কাইমুদ্দিন মাতুব্বর পাড়া, ৯ নং ওয়ার্ডের মৃত আ. মালেকের ছেলে মো. আরিফুল ইসলাম শান্ত (৩৫), নেত্রকোনা জেলার আমতলা ইউপির স্বল্পদুগিয়া গ্রামের বাবুল আকন্দের ছেলে বর্তমান দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লি (আজিজুলের কর্মচারী আশরাফের বাড়ি) ভাড়াটিয়া মো. সাফায়েত আকন্দ (২২), গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়া, ৪ নং ওয়ার্ডের লাল মিয়া সরদারের ছেলে খোকন (৩০)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লিতে রাশিদার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘এসআই সেলিম মোল্যা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানার গতকাল বৃহস্পতিবার দায়েরকৃত মারামারি মামলার আসামি মো. আরিফুল ইসলাম শান্ত, মো. সাফায়েত আকন্দ ও খোকনকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লির মধ্যে রাশিদার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। আজ শুক্রবার সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।’
