নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ৩ সদস্য গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০), মাহমুদুল হাসান (২১)।

সিটিটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছিল, যা আজ শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে পালন করার কথা ছিল। 

হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য