আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ রকম বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখেনি, এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।
দিনি আরো বলেন, ‘পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম, সে অবস্থার চেয়ে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের কর্মকাণ্ড আরো বাড়ানোর স্কোপ আছে। এরা চেষ্টাও করছে। তাদের কমান্ডাররাও চেষ্টা করছেন।
