ট্রাক্টর-মোটরসাইকেল প্রাণ গেল ২ জনের
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুরাতন বাস্তপুর কামার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৬) ও একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে রঘুনাথপুর থেকে বাস্তপুর বাড়ি ফিরছিল।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ন কবির বলেন, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।
