বাণিজ্য মেলায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ
বাণিজ্য মেলায় দুই দোকানের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন কর্মচারীরা ক্রেতাকে নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন।
জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।
