বা‌নিয়াচং‌য়ে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের বা‌নিয়াচং‌য়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন‌পির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বা‌নিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে কামালখানীস্থ হাসান ম‌ন্জী‌লে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএন‌পির চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক আলহাজ্ব জি কে গইছ, জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক,জেলার সা‌বেক সহ সভাপ‌তি মনজুর উদ্দীন শাহীন, উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি (পদ স্থ‌গিত) ম‌জিবুর হোসাইন মারুফ, সাধারণ সম্পাদক নকীব ফজ‌লে নকীব মাখন, উপ‌জেলার সা‌বেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সা‌বেক সাধারণ সম্পাদক ফরহাদ হো‌সেন বকুল প্রমূখ।

প্রধান অতিথি ডাঃ সাখওয়াত হাসান জীবন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রেখেছেন।দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্টপতির নাম লেখা রয়েছে।কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল।জনরোষ এখন তারা দেশ থেকে বিতাড়িত। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল।দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল, কারন পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।এখন মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন।

আলোচনার সভার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য‌ বি‌রোধী ছাত্র জনতার আ‌ন্দোল‌নের নিহত‌দের মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌শেষ দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য