নাহিদ ইসলামের স্ট্যাটাস নিয়ে সারজিস ও হাসনাত যা বললেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারে প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এলে সেটা অন্য রাজনৈতিক দলগুলো মানবে না বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রক্রিয়া জানান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এরপরই এই ইস্যুতে পক্ষে-বিপক্ষে শুরু হয় আলোচনা-সমালোচনা।
অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলামকে ওবায়দুল কাদেরের সঙ্গে তুলনা দেওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘নাহিদের সাথে ওবায়দুল কাদেরের যারা তুলনা করছেন, নাহিদের রক্তজমা নিতম্বটা আপনাদের হওয়া উচিত ছিলো।’
এর আগে বিএনপি মহাসচিবের এই ‘নিরপেক্ষ সরকার’-এর দাবি মূলত আরেকটা ১/১১ গঠনের ইঙ্গিত বহন করে বলে নিজের ফেসবুক পেজে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘বাংলাদেশ কে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়।
