মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর চৈলাখেল এলাকার মৃত আঃ রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪১) ও শফিকুল ইসলামের স্ত্রী মোছা. সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাননো হয়।

এ বিভাগের অন্যান্য