চীন সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তা : পররাষ্ট্র উপদেষ্টা
আগামী ২০ জানুয়ারি তিন দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তার এই সফরে গুরুত্ব পাবে বাজেট সহায়তার।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের যে চুক্তি চীনের সঙ্গে হয়েছিল তা বহাল রাখার বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরো বলেন, ‘কমিটমেন্ট ফি বাদ দিতে কথা বলব। চীন থেকে নেওয়া বিভিন্ন ঋণের মেয়াদ ৩০ বছর পর্যন্ত করা নিয়ে আলোচনা করব। আন্ত নদী বিষয়ক চীনের সঙ্গে যে চুক্তি ছিল তা শেষ, কাজেই চুক্তি নবায়ন করা হবে।
