গোলাম ফারুকের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক দেশে-বিদেশে অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
