পাকিস্তান থেকে খাদ্যশস্যের আমদানি নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পাকিস্তান থেকে খাদ্যশস্যের আমদানির বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময়ে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ পাকিস্তান থাকে জিটুজি ভিত্তিতে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা হয় বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি জাইন আজিজ, খাদ্যসচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য