তামান্নার সঙ্গে তুলনা করে আক্ষেপের সুরে যা বললেন বারিশা
বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী বারিশা হক। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা যায় মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে। কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় থেকেছেন সব সময়। তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা।
সম্প্রতি বোটক্স সার্জারি নিয়ে বেশ বিদ্রুপের মুখে পড়েন বারিশা হক।
আক্ষেপ জানিয়ে বারিশা আরো লেখেন, ‘তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই।
২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শোবিজ অঙ্গনে শুরু হয় তার যাত্রা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। যদিও-বা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়েই ব্যস্ত বারিশা হক।
