আজ একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি, যেভাবে দেখা যাবে
আজ শনিবার বিরল এক মহাজাগতিক ঘটনায় পৃথিবী, সূর্য ও বৃহস্পতি এক সরলরেখায় অবস্থান করবে। এই অবস্থানকে ‘জুপিটারের বিপরীতমুখী (জুপিটারস অপজিশন)’ বলা হয়। এই দিনে বৃহস্পতি পুরো রাত আকাশে দৃশ্যমান থাকবে, যা আকাশপ্রেমীদের জন্য এক দুর্লভ সুযোগ এনে দেবে।
গতকাল শুক্রবার ভোর ৫টায় বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে ছিল।
আজ ৭ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব-উত্তর-পূর্ব আকাশে বৃষ রাশির (টরাস) কাছে বৃহস্পতি উঠতে দেখা যাবে। এটি সূর্যাস্তের পর ওঠা শুরু করবে এবং সূর্যোদয়ের আগে অস্ত যাবে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, পৃথিবীর দ্রুতগতির কক্ষপথের কারণে বৃহস্পতি এবং সূর্যের মধ্যে পৃথিবীর অবস্থান তৈরি হবে, যা বৃহস্পতিকে সম্পূর্ণ গোলাকার অবস্থায় দেখা যাবে। যদিও আজ শনিবার নির্দিষ্ট দিন, বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এটি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
সূত্র : ফোর্বস, আর্থস্কাই।
