মাছধরার নৌকা উল্টে মামা-ভাগিনার মৃত্যু, এখনো নিখোঁজ ২ জেলে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে একটি নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ছাড়া ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছেন দুই জেলে।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতের দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে যান। আজ শুক্রবার ভোরে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
