জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শ্রীপুরে তিন নেতা গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে দুজনকে ও উপজেলার বাউনী গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নগর হাওলা গ্রামের আ. জব্বারের ছেলে মো. কবির হোসেন (৩৫)। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই গ্রামের রহম আলীর ছেলে মো. রোমাজুল ইসলাম (৩৮)। তিনি গাজীপুর ইউপি’র ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য। উপজেলার গোসিংগা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন (৪৫)। তকে উপজেলার বাউনী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল তিনজনকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য