ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে : মির্জা ফখরুল
নেতিবাচক কথাবার্তার কারণে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কিছু কিছু মিডিয়া ফ্যাসিস্ট হাসিনাকে প্রমোট করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘অনুরোধ করব, যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটা বন্ধ করুন। এটা কখনোই জনগণের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
