মাধবপুরে গাজাঁসহ পাচারকারী যুবক গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের মাধবপুরে ১৮ কেজি গাজাঁসহ আল আমিন (২৭) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের আবু তাহেরের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ ফাঁড়ির এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহরা ইউনিয়নের নুশরা জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় একটি টমটমে তাল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে তাকে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য