পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন
সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
গত শনিবার পিএসসি সংস্কার করার কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।
