জাতিসংঘ মহাসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ইসরায়েলের
ইসরায়েল বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। তেল আবিবের অভিযোগ, সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহ নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি (গুতেরেস) একজন ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন।
এদিকে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুতেরেস মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের নিন্দা জানিয়ে বলেন, ‘এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন।
ইরান ইতিহাসে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার ইসরায়েলের ওপর সরাসরি হামলা চালায়। তারা এদিন ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে হাইপারসনিক অস্ত্রও রয়েছে।
সূত্র : এএফপি
