শেখ হাসিনার মতো শাসকদের সঙ্গেই শুধু বন্ধুত্ব চায় ভারত : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ভারত শুধু শেখ হাসিনার মতো ‘স্বৈরশাসকের’ সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়। ভারত তো আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না; তারা বন্ধুত্ব চায় শেখ হাসিনার মতো একজন রক্তপিপাসু স্বৈরশাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না। ওদের পছন্দ একজনই, শেখ হাসিনা।
রুহুল কবীর রিজভী বলেন, ‘ভারতের কেন্দ্রীয় এবং প্রভাবশালী একজন মন্ত্রী আমাকে যখন হেয় করবেন, অবহেলা-ঘৃণা করবেন এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবেন, তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই। বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে।
