ফারাক্কা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : ভারত
ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়া নিয়ে ভুল-বোঝাবুঝি সৃষ্টির জন্য ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এ দাবি করেছেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
ফারাক্কা বাঁধ নিয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ফারাক্কা বাঁধের গেট খোলার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রটোকল অনুযায়ী, নিয়মিত ও সময়মতো ফারাক্কা ব্যারাজের ডাটা বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের প্রদান করা হয়। এবারও তা করা হয়েছে।
মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ভুল-বোঝাবুঝি সৃষ্টির জন্য ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতি ছড়াতে দেখেছি। এটি শক্তভাবে প্রকৃত তথ্য দিয়ে মোকাবেলা করা উচিত।
