ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ একজন আটক

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিশেষ একটি সংস্থা।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় ওই প্রবাসীকে আটক করা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য সিলেটভিউ-কে নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য