চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা নাহিদের
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ ব্যাপারে সতর্ক থাকাসহ বিষয়টি গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেনো, কোনো ছাড় দেওয়া হবে না।
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, চারিদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
