৩০৯ অস্ত্রসহ লুট হওয়া ৬২৫৮ গুলি উদ্ধার
শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের থানাগুলোতে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। এসময় পুলিশের অনেক অস্ত্র এবং গোলাবারুদ তারা লুট করে নিয়ে যায়। অবশেষে প্রায় ৯ দিন পর এখন পর্যন্ত ৩০৯টি অস্ত্র এবং ৬২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
