পুলিশে অদল-বদল : সিলেট আসছেন দুই কর্মকর্তা, যাচ্ছেন ২

সিলেটের সময় ডেস্ক :

 

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই ২৯ জনের মধ্যে  সিলেটে আসছেন দুই কর্মকর্তা ও  সিলেট থেকে যাচ্ছেন দুজন।

জানা গেছে, ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদকে যুগ্ম-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আর ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য