হামাস প্রধান ইসমাইল হানিয়েহ নিহত
হামাস নেতা ইসমাইল হানিয়েহ আজ বুধবার ইরানে নিহত হয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইরানের অভিজাত বিপ্লবী গার্ড পৃথক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ইসলামপন্থী দলটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা বলেছে, ‘তেহরানে তাঁর বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায় তিনি নিহত হন।
৫৮ বছর বয়সী হানিয়েহ হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন।
সূত্র : রয়টার্স, আলজাজিরা
