‘গণগ্রেপ্তার করা হচ্ছে না, ভুলে আনা হলে ছেড়ে দেওয়া হচ্ছে’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরে বিভিন্ন মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহী। তাই তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে।
ব্রিফিংয়ে মন্ত্রী রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ আরো শিথিলের কথা জানান। তিনি জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগামী চার দিন, অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ চার দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।
