টানা ৮ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস
আগামী আট দিন দেশজুড়ে কমবেশি বৃষ্টি থাকবে। তবে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ ছাড়া কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা রয়েছে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
এ ছাড়া আগামীকাল সোম ও পরদিন মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, সোমবার সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
