ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদ যাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে।
শনিবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানিয়েছেন, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে।
কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি করা হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট। বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রার সূচি অনুযায়ী, আজ বিক্রি হবে ৩ এপ্রিল ভ্রমণের টিকিট।
