ধানের চাতালে বয়লার বিস্ফোরণ, শিশুসহ নিহত ২
পাবনার ফরিদপুরে চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে জাহাঙ্গীরের ধানের চাতালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭), অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক গোপাল নগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।
জানা গেছে, ফরিদপুর থানার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে চালকলের ধান সিদ্ধ করার সময় ব্রয়লার বিস্ফোরণ হয়।
ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বয়লার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চাতালের মালিকের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়।
