ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সংহতি জানাল বিএনপি
ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করল বিএনপি। দলটির দাবি, গত নির্বাচনে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে তামাশা করায় জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে।
আজ বুধবার (২০ মার্চ) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, ‘জনগণের দল হিসেবে বিএনপিসহ ৬৩টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দুই মন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘মন্ত্রীদের বক্তব্যে মনে হয়, সরকার দেশকে প্রতিবেশী দেশের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত করেছে।
