স্ত্রী পালিয়ে যাওয়ার আনন্দে এক মণ দুধ দিয়ে গোসল করল স্বামী
ভালোবেসে বিয়ে, অতঃপর সাত বছরের সংসার। তবে এ সংসার আর ভালো লাগেনি স্ত্রীর। তাই নতুন পথ বেছে নেন তিনি। ছেড়ে যান ভালোবাসার মানুষ মামুন মোল্লাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়। এর আগে গত রবিবার (১৭ মার্চ) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মামুন মোল্লা বলেন, ‘আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে ছেড়ে চলে গেছে। এ ছাড়াও সে চলে যাওয়ার সময় ৫০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নারুয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলী বলেন, ‘মামুন মোল্লা আমার প্রতিবেশী। স্ত্রী চলে যাওয়ায় মামুন এক মণ দুধ দিয়ে গোসল করেছে।’
