গাজীপুরের আগুনে আরো ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪
গাজীপুরের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪ টা ২৫ মিনিটে মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
মারা যাওয়া কমলা খাতুন (৬৫) সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার পানা গারি গ্রামের শুকুর আলী শেখ এর স্ত্রী।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
