পানগাঁও বন্দরকে লাভজনক করা হবে: সালমান এফ রহমান
পানগাঁও বন্দরকে লাভজনক করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালের বর্তমান পরিস্থিতি দেখতে শনিবার (১৬ মার্চ) সকালে গেলে সেখানে এ মন্তব্য করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে। বেশি পরিমাণে কার্গো এই বন্দরটিতে এলেই শ্রমিকরা আরো বেশি পরিমাণে কাজ পাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
